
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে একটি বারে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে।
রোববার (২২মে) মিসৌরি রাজ্যের কানসাস সিটিতে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর : ফক্স নিউজ।
কানসাস সিটি পুলিশের অফিসার ডোনা ড্রেক জানান, ইন্ডিয়ানা এভিনিউয়ের ক্লাইম্যাক্স লাউঞ্জে গোলাগুলির খবরে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন হতাহতকে উদ্ধার করে।
তিনি জানান, একজনকে লাউঞ্জের ভেতরে মৃত অবস্থায় এবং আরেকজনকে বিল্ডিংয়ের বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। তৃতীয়জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেবার পর সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও পুলিশ জানিয়েছে। তবে পুলিশ এখনও এই বন্দুক হামলা ঘটানো আততায়ীর বিষয়ে গণমাধ্যমকে কিছু জানায়নি।
এম.নাসির/২২



