শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ভারতে ৪ দিনে তৈরি হলো ১১৮ কিলোমিটার সড়ক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মাত্র ১শ ঘণ্টা বা চার দিনের মধ্যে তৈরি হলো ১১৮ কিলোমিটার মহাসড়ক! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন কাজ করে দেখিয়েছেন, ভারতের গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ের কর্মী ও ঠিকাদাররা। অত্যাধুনিক পদ্ধতিতে বিটুমিনাস কংক্রিট বিছিয়ে চোখের নিমেষে তৈরি করে ফেলেছেন, মাইলের পর মাইল মসৃণ, চকচকে কালো মহাসড়ক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এটি ৩৪ নম্বর জাতীয় সড়কের অংশ। গাজিয়াবাদ ও আলিগড়ের মাঝের এই অংশটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এর মাধ্যমে বেশ কিছু শিল্প এলাকা, কৃষি অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংযুক্ত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হিসেবেও কাজ করে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কাজের প্রশংসা করে টুইটে বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক নির্মাণে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এর মাধ্যমে বোঝা গেলো, উন্নত অবকাঠামোর জন্য কাজের গতি ও আধুনিক পদ্ধতি কাজে লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন  ভারতের ফিল্ম ফেস্টিভ্যালে স্বীকৃতি পেল বাংলাদেশের ‘ণাঋ’

-সূত্র: হিন্দুস্তান টাইমস

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ