Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সক্ষমতা আছে বলেই বাংলাদেশকে ঋণ দিয়েছে আইএমএফ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌পরিশোধের সক্ষমতা আছে বলেই বাংলাদেশকে আইএমএফ‌ ঋণ দিয়েছে।

বুধবার (২৪ মে) কাতারে ইকোনমিক ফোরামে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেসব দেশ আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

তিনি বলেন, জনগণ যত দিন চাইবে তত দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। ভোট দেওয়া জনগণের অধিকার। জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকব, না হলে থাকব না।

এম.নাসির/২৪

আরও পড়ুন  স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে : প্রধানমন্ত্রী

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ