Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ভারতে ২ হাজার রুপির নোট নিতে অনেক দোকানীর অনিহা

ডেস্ক রিপোর্ট:

সময় অপচয় করে, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে ২ হাজার রুপির নোট বদলে নেয়াকে বিরক্ত মনে করছেন ভারতের দোকানীরা। ‍তাই অনেক ক্রেতার নিকট থেকে এই রুপি গ্রহণ না করার অভিযোগ উঠেছে। আবার বড় দোকানীরা বড় অঙ্ক ডিপোজিট করে, কর বিভাগের তদন্তের মুখে পড়ার ঝামেলা নিতে চাইছেন না।

তবে অনেক হিসাবের পরও দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। তবে কিছু দোকানি আইনগত জটিলতা এড়াতে ২ হাজার রুপির নোট গ্রহণ করছেন। কারণ তারা এই পরিস্থিতিকে নিজেদের বিক্রিবাট্টা বাড়িয়ে নেয়ার সুযোগ হিসেবে দেখছেন। মঙ্গলবার দোকানিদের অনেকেই জানান, প্রথম দিন মুদ্রা বিনিময়ের অনুমতি দেয়া হয়েছিল।

এছাড়া সব দোকানদার যে এই নোট গ্রহণ করতে আগ্রহী তা নয়। দক্ষিণ মুম্বাইয়ের একজন রেস্টুরেন্ট মালিক জানান, “আমি এই নোট গ্রহণ করছি না, করবো না। আমি ব্যাংকে গিয়ে ডিপোজিট করার ঝামেলায় জড়াতে চাই না।”

আরও পড়ুন  শিরিন মাজারির গ্রেপ্তার ‘বেআইনি’, মুক্তির আদেশ হাইকোর্টের

তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায়। কারণ এই ব্যাংকে একবারে সর্বোচ্চ ২০ হাজার রুপি পর্যন্ত বিনিময়ের ক্ষেত্রে কোনো কাগজপত্র চাওয়া হচ্ছে না।

এর আগে ২০১৬ সালে ৫০০ ও ১০০০ রুপির নোট প্রত্যাহারের ঘোষণার পর ভারতীয়দের যেভাবে নোট বদলে নেয়ার জন্য ব্যাংকে ছোটাছুটি করতে দেখা গেছে, এবার তেমনটা দেখা যায়নি।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ