Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার পৃথক দুই হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন সকালে তাকে আদালতে হাজির করা হয়। নবাবগঞ্জ থানায় করা মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সোহেল মিয়া।

আর দোহার থানার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে করেন উপপরিদর্শক ওমর ফারুক। এ সময় সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত নবাবগঞ্জ থানার মামলায় তার চারদিন এবং দোহার থানার মামলায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

আরও পড়ুন  পর্তুগালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়।

আর ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ