শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বিশ্বের ১২০ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা আজ ষষ্ঠ

বায়ুদূষণে আজ বুধবার বিশ্বের ১২০টি শহরের মধ্যে সকাল সাড়ে আটটার দিকে রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৫৭। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। গতকাল এ সময় ঢাকার অবস্থান ছিল অষ্টম আর স্কোর ছিল ১৫১।

বিজ্ঞাপন

আজ সকাল সাড়ে আটটার দিকে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। দুই শহরের স্কোর ২১৭ ও ১৮১।

আরও পড়ুন  তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এই ‘বাড়াবাড়ি’ কেন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

দূষণ থেকে সুরক্ষায় পরামর্শ

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু সেবন যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকার যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং, হেমায়েতপুর ও আইসিডিডিআরবি। এসব স্থানে দূষণের স্কোর যথাক্রমে ১৮৪, ১৮০ ও ১৭৮।

আরও পড়ুন  পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই: আমিনুল হক

ঢাকায় আজ বায়ুদূষণের যে অবস্থা, সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ করে রাখা।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ