Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

৬৭৩ কোটি টাকার সার আমদানি করবে সরকার

ঢাকা: চলতি অর্থবছরে সৌদিআরব, মরক্কো ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

এতে মোট ব্যয় হবে ৬৭৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার টাকা।

 
 

এরমধ্যে ৬০ হাজার টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে।

 

বুধবার (২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির ষষ্ঠ বৈঠকে এ প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আজ ক্রয় সংক্রান্ত কমিটির ষষ্ঠ সভা হয়। বৈঠকে সপ্তম প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয় এবং সবকয়টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন  পোশাকবহির্ভূত রফতানিকারকরা সাব-কন্ট্রাক্টে কাজ করতে পারবেন

তিনি বলেন, দেশের জ্বালানি ও সারের চাহিদা মেটাতে আজকে কিছু প্রস্তাবের অনুমোদন দিয়েছে। কৃষি কাজের জন্য কোনো সারের অভাব হবে। চাহিদা মেটাতে ও মজুদ বাড়াতে সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আর আমাদের ব্যবসা বাণিজ্যের জ্বালানির দরকার সেটা আমরা নিশ্চিত করবো। সারের ক্ষেত্রে আমাদের যত রকমের সোর্স আছে সবদিক থেকে চেষ্টা করা হবে। আর আমাদের কাফফো আছে ঘোড়াসাল সার কারখানাতেও ভালো উৎপাদন হচ্ছে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ