
নারী টি-টোয়ন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
টস জিতে জ্যোতি বলেন, ‘আমরা কন্ডিশন দেখার জন্য আগে ব্যাটিং করতে চাই। এটা আমাদের জন্য ভালো হবে। আমরা নিজেদের প্রস্তুত করেছি ভালোভাবে। বাংলাদেশ নারী ক্রিকেট এগোচ্ছে আমরা এটা এখানে দেখাতে চাই।’
বাংলাদেশ একাদশ- মুরশিদা খাতুন, সাথি রানী, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার, মারুফা আক্তার।
স্কটল্যান্ড একাদশ-সাসকিয়া হোরলে, সারা ব্রেইস, ক্যাথরিন ব্রেইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটাজী, ড্যারসি কার্টার, লর্না জ্যাক, ক্যাথেরিন ফ্রাসার, রাকেল স্লাটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।



