সোমবার, এপ্রিল ২০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জাতীয় দলে ফের অনিশ্চিত হামজা

দীর্ঘদিন ধরেই লাল-সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির হয়ে খেলা ফুটবলার হামজা চৌধুরী। ইতোমধ্যেই বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি। একই সঙ্গে ফিফার কাছ থেকে ছাড়পত্র পেয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে মাঠে নামার আর সামান্য কিছু আনুষ্ঠানিক কার্যক্রম বাকি ছিল হামজার। নভেম্বরেই হামজাকে নিয়ে কয়েকটি প্রীতি ম্যাচ খেলার প্রত্যাশা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তবে এবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামা আবারো দীর্ঘায়িত হচ্ছে তার। জানা যায়, নিজ ক্লাব লেস্টার সিটির হয়ে অনুশীলনকালে ঘাড়ে চোট পান বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

আগামী মাসে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ব্যাপারে গতকাল বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। প্রতিপক্ষ কোন দেশ, সেটি এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে। এবার নভেম্বরের উইন্ডোতে হামজাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিবিসির খবর অনুযায়ী, লেস্টার সিটির অনুশীলনে কাঁধের হাড় সরে গেছে হামজার। বিবিসিকে ব্যাপারটি নিশ্চিত করেছেন লেস্টার সিটির কোচ স্টিভ কুপার।

আরও পড়ুন  তুরাগতীরে চলছে দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম, এক মুসল্লির মৃত্যু

কাঁধের হাড় সরে যাওয়ার কারণে মোটামুটি লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে এই মিডফিল্ডারকে। বিবিসি জানিয়েছে, ২৭ বছর বয়সি হামজা অনুশীলনের সময় চোটে পড়েছেন। কুপার বলেন, ‘হামজা বড় চোটেই পড়েছে। কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি, এটা যেমন ভাবছি, অতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনো এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনো।’ হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেন। তার পরিবার বাংলাদেশি। পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে প্রথমে প্রয়োজন ছিল পাসপোর্ট। বাফুফে ও তার পরিবার যৌথ প্রচেষ্টায় পাসপোর্ট করেছে। বাফুফে এখন হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করেছে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরো কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করেছে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনো দেশের যুব দলের হয়ে খেলার কারণে তাদের ফেডারেশনের অনুমতি প্রয়োজন হয় অন্য দেশের জার্সি গায়ে তোলার ক্ষেত্রে।

আরও পড়ুন  সাকিবের শূন্যতা পূরণে এক হয়ে লড়বে পুরো দল

বাফুফে পাসপোর্ট হওয়ার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে হামজার জন্য অনাপত্তিপত্র চায়। ইংল্যান্ড এফএ বাফুফের আবেদন বিশ্লেষণ করে হামজাকে অনাপত্তিপত্র দিয়েছে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ