Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বিশ্বনবিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বাঁশখালীতে বিক্ষোভ

ভারতে বিশ্বনবি হযরত মুহাম্মদ (স) কে নিয়ে কটুক্তি, বিভিন্ন মাজার ও জশনে জুলুসে হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে বাঁশখালী সরকারি আলাওল কলেজ মাঠে মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী উপজেলা শাখার মুখপাত্র অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফির সঞ্চালনায় সমাবেশে মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম রেজভী, আবদুল মালেক আশরাফি, মাওলানা বশির আহমদ, অধ্যক্ষ হাফেজ আহমদ, আবদুর রহীম সিরাজী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা কবিউল আমিন আশরাফি, মাওলানা সোলাইমান আল কাদেরী, মাওলানা আশেকুর রহমান আল কাদেরী, মাওলানা নেছার উদ্দীন মুনীরি আল কাদেরী প্রমুখ।

আরও পড়ুন  স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে : প্রধানমন্ত্রী

সমাবেশ শেষে আলাওল কলেজ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে সারাদেশে মাজারে হামলা করছে একটি চিহ্নিত গোষ্ঠী। এমনকি জশনে জুলুসেও বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এমন কোন ঘটনা ঘটলে ধর্মপ্রাণ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।

সমাবেশ থেকে ভারতে মহানবি (স) কে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ