
এ বছর খরার কবলে পড়েছে আমাজন অববাহিকা। ফলে একেবারে তলানিতে নেমেছে সোলিমোসের পানির স্তর।
ব্রাজিলের অন্যতম বন্দর শহর মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মানকাপুরুতে রিও নিগ্রো নদীতে গিয়ে মিশেছে সোলিমোস। দুই নদীর মিলনে জন্ম নিয়েছে আমাজন। অথচ এই মানাউসেই সোলিমোসের গভীরতা মাত্র ৯.৮ ফুটে নেমে এসেছে।
ব্রাজিল সরকারের দাবি, ১২২ বছরের মধ্যে এত খারাপ পরিস্থিতি দেখা যায়নি। গত বছরও সোলিমোস নদীর পানির স্তর নিচে নেমে গিয়েছিল। তবে গতবারের রেকর্ড ভেঙে গেছে এবার।
নদী বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে সোলিমোসের পানির স্তর আরো কমবে। কারণ শুকনা মৌসুম শেষ হয়ে বৃষ্টি শুরু হতে সেখানে আরো অন্তত এক মাস দেরি আছে। সূত্র : আলজাজিরা



