Friday, July 31, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

নওগাঁর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি মোহাম্মদ হাছানাত আলী

নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক মোহা. হাছানাত আলী। গতকাল রোববার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়টিতে চার বছরের জন্য হাছানাত আলীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। পদটিতে যোগদানের তারিখ থেকে তাঁর মেয়াদ হবে চার বছর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন হাছানাত আলী। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। পাবেন বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা। এ ছাড়া রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন  সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪

হাছানাত আলী ১৯৮৫ সালে বগুড়া থেকে দাখিল এবং ১৯৮৭ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৯৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন হাছানাত আলী। পরে ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি।

২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর গত ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩ সংসদে পাস হয়। তবে সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এখনো কোনো স্থান নির্বাচন করা হয়নি।

আরও পড়ুন  আওয়ামী লীগের ১৫ বছর ৩২ শতাংশ বিদেশি ঋণই নেওয়া হয় চীন ভারত রাশিয়া থেকে

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ