Thursday, September 17, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

ক্রীড়া সৃষ্টি করে বন্ধুত্ব, ক্রীড়া তৈরি করে একতা, ক্রীড়া নিশ্চিত করে সহযোগিতা ও সহমর্মিতা। ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বিশ্বাস করে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি ক্রীড়া মনস্ক মানবিক মানসিকতা সৃষ্টিও অতীব জরুরি। আর তাই ‘সবার জন্য ক্রীড়া আর বিজয়ীও সবাই’ এই মূলমন্ত্রকে ধারণ করে সুস্থ বিনোদন খেলাধুলার জন্য বাংলা স্কুলের বার্ষিক কার্য তালিকায় একটি দিন স্বভাবতই ধার্য করা আছে।

গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ রোববার ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল প্রাঙ্গণে এই বহু প্রতিক্ষীত ক্রীড়া উৎসবের আসর বসে। সকাল দশটায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গেয়ে এবং অস্ট্রেলিয়ার ভূমি সন্তানদের প্রতি শ্রদ্ধা ও কৃতঞ্জতা জানিয়ে এই আয়োজনের সূচনা করেন স্কুলের সাধারণ সম্পাদক রাফায়েল রোজারিও। সাধারণ দৌড়, মার্বেল ও চামচ দৌড়, এক পায়ে দৌড়, সাধারণ জ্ঞান পরীক্ষা, বল কিকিং, বাস্কেট বলসহ বিভিন্ন আকর্ষণীয় খেলায় ছাত্রছাত্রীরা অত্যন্ত আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে এই ক্রীড়া উৎসবে যোগদান করেন।বার্ষিক এই ক্রীড়া উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের দুজন ছাত্রীর মাতামহ আয়শা খানম ও ফেরদৌসি বেগম। ক্রীড়া সম্পাদক সুমিত রায়ের তত্ত্বাবধায়নে এবারের ক্রীড়া উৎসব পরিচালনা করেন স্কুলের কার্যকরী কমিটির সদস্য ইয়াকুব আলি।

আরও পড়ুন  সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ