Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সিডনিতে আবার প্রবীণদের নিয়ে বাংলাদেশি নারীদের আয়োজন

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবীণদের মানসিক প্রফুল্লতা নিয়ে আবারও দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিডনিতে এ অনুষ্ঠানের আয়োজন করে সিডনির বাংলাদেশি নারীদের সংগঠন সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্ক। সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবীণদের মানসিক ও শারীরিক সন্তুষ্টির বিভিন্ন বিষয় নিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রবীণদের স্বাস্থ্যবিষয়ক আলোচনা করেন বিবিধ বিশেষজ্ঞরা। পাশাপাশি তাঁদের সঙ্গে ছবি আঁকা, বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ, সাহিত্য চর্চা, স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি সেবাও প্রদান করা হয়। অনুষ্ঠানে সিডনির প্রায় ৮০ জন বাংলাদেশি প্রবীণকে এই সেবা প্রদান করা হয়। সিডনিতে বাংলাদেশি প্রবীণদের নিয়ে এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা পেয়েছে।

আরও পড়ুন  হেলথ টিপস: প্রচণ্ড গরমে শিশুর যত্ন নিবেন কিভাবে

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ