মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

দুই যুগ পর ভারতকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে কিউইদের ইতিহাস

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের আগে ঘরের মাঠে দীর্ঘ ১২ বছর টেস্ট সিরিজে অপরাজিত ছিল ভারত। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই ইতিহাস গড়ে কিউইরা, এক যুগ পর স্বাগতিকদের টেস্ট সিরিজ হারের স্বাদ দিয়ে ভারতের মাটিত প্রথম সিরিজ জিতে নেয় ব্ল্যাকক্যাপসরা। এবার সিরিজের তৃতীয় ম্যাচ জিতে রোহিত শর্মার দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো সফরকারীরা।

ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজে সবশেষ ধবলধোলাই হয়েছিল ২০০০ সালে। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল ভারত। এর দীর্ঘ ২৪ বছর পর আবার ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। প্রথম দল হিসেবে ভারতকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করার ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডকে এমন ঐতিহাসিক জয় এনে দেয়ার পথে দলের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পিনার অ্যাজাজ প্যাটেল। কিউই এই স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তিনি নিয়েছেন ৬ উইকেট। এতে দারুণ এক মাইলফলকও গড়েছেন প্যাটেল। নিউজিল্যান্ডের তৃতীয় স্পিনার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ফাইফার নেয়ার কীর্তি গড়েছেন এই স্পিনার।

আরও পড়ুন  নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

390299

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ