Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

প্রথম সেশন শেষে বাংলাদেশের সাফল্য ৩ উইকেট, ক্যারিবিয়ানদের লিড ২৪২

চমক দিয়ে নিজেদের ব্যাটিং ইনিংস ঘোষণার পর বোলিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। ৪০ রানের আগেই প্রতিপক্ষের ৩ উইকেটে তুলে নিয়ে। বাংলাদেশ এই দারুণ শুরুটা এনে দেন তাসকিন আহমেদ।

দলীয় ২৫ রানে মিখাইল লুইসকে (৮) ফেরানোর পর কেসি কার্টিকেও আউট করেন তাসকিন।

তার আগে শাহাদাত হোসেন দীপু যদি স্লিপে ক্রেইগ ব্রাফেটের ক্যাচ মিস না করতেন তাহলে ৩ উইকেটই বাংলাদেশি পেসারের হতো পারত। তবে সেটা না হলেও ৯ রানে জীবন পাওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পরে শরীফুল ইসলামের শিকার হয়েছেন। ড্রেসিংরুমে ফেরার আগে ২৩ রান করেছেন তিনি।
প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান।

তাদের লিড দাঁড়িয়েছে ২৪২ রান। ব্যাটিংয়ে আছেন কেভম হজ (১০) ও আলিক অ্যাথানজে (১৬)।
এর আগে অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই চমক দেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে থেকেও প্রথম ইনিংস ঘোষণা করে।

আরও পড়ুন  স্টেডিয়ামে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু
প্রতিপক্ষের ৪৫০ রানের বিপরীতে বাংলাদেশ ঘোষণা করে ৯ উইকেটে ২৬৯ রানে। বাংলাদেশের হয়ে দুইটি ফিফটি ইনিংস খেলেছেন মমিনুল হক (৫০) ও জাকের আলি অনিক (৫৩)।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ