Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

বুধবার (৮ জানুয়ারি) ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। গতকালের চেয়ে শীত বেড়েছে সারা দেশেই। কুয়াশা বেশি থাকায় সকাল থেকেই মেলেনি সূর্যের দেখা। তবে বেলা বাড়ার সঙ্গে হালকা রোদের দেখা পেয়েছে রাজধানীবাসী।

অধিদপ্তর জানিয়েছে, কুয়াশার পরিমাণ বাড়ছে। বাড়ছে শীতও। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। চলতি সপ্তাহেই শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঈশ্বরদীসহ বেশ কয়েক জায়গায় তাপমাত্রা কমে আসতে পারে।

এ সময় সিলেট ও ময়মনসিংহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন  অক্টোবরেই চালু হতে পারে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ