Thursday, July 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে আমনুরা থেকে গোদাগাড়ীগামী সড়কে নিজ ভটভটির নিচে চাপা পড়ে এর চালক মো. আসানুর (৪৫) নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে আমনুরা খাদ্যগুদামের সামনে ঘটনাটি ঘটে। নিহত আসানুর নওগাঁর নিয়ামতপুর থানার বনগাঁ চান্দাইল এলাকার তৈমুরের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন বলেন, ‘নিয়ামতপুরের এক মাছ ব্যবসায়ীর মাছ নিয়ে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারে বিক্রি করে ওই ব্যবসায়ীকে নিয়ে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন আসানুর।

পথিমধ্যে ভটভটির সামনের চাকা ভেঙে ভটভটিটি উল্টে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন চালক আসানুর। আহত হন তার সঙ্গে একই গাড়িতে থাকা ওই ব্যবসায়ী। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’তিনি আরো বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।

আরও পড়ুন  মাইন বিস্ফোরণে বান্দরবানে এক শ্রমিক নিহত

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ