Saturday, September 12, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুয়িছেন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ডালিম। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রাইভেট কারযোগে গ্রামের নরসিংদী যাবার পথে পূর্বাচল ৩০০ ফিট জলসিড়ি অটোষ্ট্যান্ডে তিনি হামলার শিকার হন।

বিমান বন্দর থেকে ডালিমকে অনুসরন করতে থাকা ঢাকা-মেট্রো-চ-২০-৩৪২৯ যোগে মাইক্রোবাস আরোহী ৩-৪ জন ছিনতারকারী ডালিমের প্রাইভেট কারের গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে নগদ
অর্থ, দামি মোবাইল, স্বর্ণালঙ্কারসহ ১৭ লাখ টাকার মালামাল লুট করে। গত ১৪ জানুয়ারি রাত আড়াই টায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী ডালিম জানান, গত ১৩ জানুয়ারি মালয়েশিয়ার একটি ফ্লাইটে রাত দেড় টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। এরপর গ্রামের বাড়ী নরসিংদী জেলার রায়পুরা থানার বীরগাঁও পশ্চিমপাড়ার উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে রওনা হন। পথে ছিনতাইয়ের শিকার হন। সব কিছু হারিয়ে খালি হাতে বাড়ী ফিরলে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যাপারে
ডালিম রুপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তা পূর্বাচল পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর গতকাল ইনকিলাবকে বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনার উদ্যোগে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  সড়কের ঠিকাদারি নিয়ন্ত্রণ করতো কাদেরসহ প্রভাবশালীরা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ