Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বলেছেন, আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেশে শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই। দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মাগুরায় জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি।’

হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সকাল সকাল ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য।

আরও পড়ুন  ভারতের মহারাষ্ট্র থেকে এক মাসে ৪০ বাংলাদেশি গ্রেপ্তার

আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন।’

পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য প্রদান করেন। এ সময় মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার কয়েক শ জামায়াতের নেতাকর্মী পথসভায় জড়ো হন।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ