Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বরিশালে বাসচাপায় সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মিত্তু হয়েছে। এতে আহত হয়েছেন তার স্বামী সেনা সদস্য ও তাদের চার মাসের শিশু। আহত সেনা সদস্য ও তার চার মাসের সন্তানকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

নিহত হোসনে আরা বরিশাল সেনানিবাসের ল্যান্স করপোরাল মো. বুলবুলের স্ত্রী। আহতদের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন  বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দি‌য়ে ওসি শফিকুল ইসলাম ব‌লেন, বুলবুল স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বরিশাল সেনানিবাসে যাচ্ছিলেন। পথে পটুয়াখালী থেকে গাজীপুরগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সেনা সদস্যের স্ত্রী হোসনে আরা মারা যান। গুরুতর আহত হন বুলবুল ও তার সন্তান। দুর্ঘটনার পর পর বাস রাস্তায় রেখে চালক ও সহকারী পালিয়ে যান।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক-ফখরুল-খসরুকে নিমন্ত্রণ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ