Thursday, July 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বিএনপি-খেলাফত মজলিশের বৈঠকে যে আলোচনা হলো

জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত গড়তে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিশের নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার বৈঠকে বসেন দুই দলের নেতারা।

বৈঠকে খেলাফত মজলিশের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিশের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এই প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল ও আবদুল জলিল।

বৈঠকের পর খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, ‘আমরা যারা আন্দোলন করেছি, সেসব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করাসহ সাতটি পয়েন্টে বৈঠকে আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব ইন-শা-আল্লাহ। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা।’

আরও পড়ুন  নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, : আসিফ নজরুল

তিনি আরো বলেন, ‘৫ আগস্ট যে কারণে বিপ্লব হয়েছিল, এটাকে অটুট রাখা।

ইতিমধ্যে কিছু কিছু ভিন্ন চিত্র আমরা দেখতে পারছি… আমাদের বক্তব্য হচ্ছে বিভেদ নয়, ঐক্য। জাতির স্বার্থে আজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বিষয়। এ জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি…. আলাপ করে আমরা একমত হয়েছি।

এদিকে বৈঠক শেষে জামায়াত-ইসলামী আন্দোলনের (চরমোনাই পীর) মধ্যে ঐক্যের বিষয়ে জানতে চাইলে ‘আলহামদুলিল্লাহ ভালো’ বলেছেন বিএনপির
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বাংলাদেশে যারাই রাজনীতি করেন, তারাই রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে, তারা এক সঙ্গে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে… সিদ্ধান্ত নিতে পারে… এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নেই।

আরও পড়ুন  সালমান এফ রহমান পরিবারের ৫৯ বিঘা জমি জব্দের আদেশ

বিএনপির এই নেতা আরো বলেন, এক সময়ে একদল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে… আবার আন্দোলনের এক পর্যায়ে তারা একমত হয়েছে… এটাতে অস্বাভাবিক হওয়ার কী আছে? আজকে যারা একমত, কালকে আবার তারা একমত নাও থাকতে পারে… এটাও ঘটেছে বাংলাদেশে বহু…। তাতেই বা অবাক হওয়ার কী থাকতে পারে? কাজেই আমার মনে হয়, এই বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্থ বা মন্তব্য করার কিছু আছে বলে মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন, তারা নিশ্চয়ই তা করবেন। নজরুল ইসলাম খান বলেন, আমরা তো ঐক্যবদ্ধ আছি।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন যে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আছি আগামী দিনে আল্লাহর মেহেরবানীতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদের দেয়, তাহলে যারাই আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন তাদের সঙ্গে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এ দেশের জনগণের কল্যাণ করার চেষ্টা করব।

আরও পড়ুন  ভারতের বিপক্ষে হারকে কষ্টের বলছেন হাতুরাসিংহে

তিনি বলেন, কাজেই একধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে… যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা সবাই আমাদের আন্দোলনের আমাদের সাথী ছিলেন, আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ