Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও শীতের অনুভূতি কমেনি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা ও শীতের অনুভূতি কমেনি। এতে বিপাকে পড়েছেন মানুষজন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

আজ সোমবার সকাল ৬টায় এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গতকাল রবিবার সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিন শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সরেজমিনে দেখা গেছে, কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। বাইরে খুব বেশি মানুষ বের হচ্ছেন না। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

আরও পড়ুন  এলপিজির দাম ১২ কেজিতে বাড়ল ৩৫ টাকা

একইসঙ্গে কয়েকগুণ হাড়ে বেড়েছে কনকনে শীতের অনুভূতি। জানুয়ারির বাকি সময়েও তাপমাত্রা এমন থাকতে পারে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ