Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মিডিয়া ছাড়া প্রসঙ্গে যা বললেন তামিম মৃধা

ধর্মে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ‘অভিনয় ও মিডিয়া ছাড়ছেন’ ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। সম্প্রতি এমন খবরই চাউর হয়েছে। তবে অভিনেতা জানালেন তিনি মিডিয়া ছাড়ছেন না।

তামিম মৃধা বলেন, ‘আমি কোথাও বলিনি অভিনয় ছাড়ব বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করব না।

যারা নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, কেউ আমার সঙ্গে আলাপ করেননি। তারা মনগড়া নিউজ বা পোস্ট করছেন। একই ঘটনা আমার বিয়ের আগে ঘটেছিল। যার যা ইচ্ছা তাই পোস্ট দিয়েছিল।

এদিকে শুক্রবার তামিমের বড় ভাই সাকিব এম তালহা তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি, আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’ প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, ‘আমার ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছেন।

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত ম্যাচ সামনে রেখে গোয়ালিয়রে বিক্ষোভ নিষিদ্ধ

মানুষ সেটা প্রচার করছে। ‘দ্য মেসেজ পডকাস্ট’ নামে আমি একটি পডকাস্ট চ্যানেল চালু করেছি। যেখানে ইসলামের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা হয়। ইয়ুথদের ঘিরে ইসলাম নিয়ে যে মিস কনসেপশন রয়েছে সেগুলো আলোচনা হচ্ছে।’ পছন্দমতো কাজ না আসায় করোনার পর থেকে তুলনামূলক অভিনয় কমিয়ে দিয়েছেন তামিম।

মনোযোগ বাড়িয়েছেন চাকরি ও ব্যবসায়।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ