Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সৌদি আরবের সঙ্গে মেসির চুক্তি সম্পন্ন

স্পোর্টস ডেস্ক

সৌদি আরবের সঙ্গে মেসির চুক্তি সম্পন্ন

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তি’তে সৌদি আরবের ঘরোয়া ক্লাব ফুটবলে খেলবেন। এ চুক্তিতে রাজিও হয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বার্তা সংস্থার এএফপির বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ডেইলি মেইল। একটি সূত্রে জানা যায়, ‘মেসি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবে। সৌদি আরব মেসির সব চুক্তি সম্পন্ন হয়েছে।

মেসিকে পাওয়ার জন্য সৌদি সরকারও আগ্রহী ছিলো। এমনকি তাকে বছরে চার হাজার কোটি টাকা দেবার প্রস্তাবও নাকি দিয়েছিল তারা। আর এবার এএফপি জানালো, এই ধরণেরই একটি চুক্তিতে রাজি হয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

এএফপি জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র যারা কিনা মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবটির চুক্তির সাথে জড়িত তারাই এই খবর দিয়েছে।

আরও পড়ুন  সৌদি আরবে গেছে হজের প্রথম ফ্লাইট

সেই সূত্র দাবি করেছে, ‘মেসি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবে। তার সঙ্গে সব চুক্তি সম্পন্ন হয়েছে। এটি একটি বিশাল অংকের চুক্তি। কিছু ছোট ছোট ব্যাপারে আমরা এখন কাজ করছি।’

বর্তমানে সৌদি আরব তো বটেই, বিশ্বেরই সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি বছরে দুই হাজার দুইশ কোটি টাকার। মেসির চুক্তিতে টাকার পরিমাণ হবে রোনালদোর প্রায় দ্বিগুণ!

এদিকে এএফপি এমন খবর প্রকাশের পর পিএসজি কোনো মন্তব্য করেনি।

এম.নাসির/৯

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ