Saturday, September 19, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সদস্যের সন্তানদের মেধাবৃত্তি দিবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

নিউজ ডেস্ক

মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করছে, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের যেসকল সদস্যের সন্তান ২০২১ সালের এসএসসি/সমমান কিংবা এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করেছে, তারা এই আবেদন করতে পারবে। আবেদন পাঠানো যাবে ৩০ মে পর্যন্ত।

ডিএসইসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধাবৃত্তির জন্য কিছু শর্ত রয়েছে।

যেসব নিয়ম মানতে হবে:-

⚫ সন্তানের জন্য যিনি আবেদন করবেন তাকে অবশ্যই, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে।

⚫ শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।

⚫ সংশ্লিষ্ট পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। আবেদনের সাথে পরীক্ষার মার্কশিট কিংবা রেজাল্ট শিটের সত্যায়িত
ফটোকপি জমা দিতে হবে।

⚫ আবেদনকারী যে সংবাদ মাধ্যমে কাজ করেন, তার নাম ও আবেদনকারীর ফোন নম্বর উল্লেখ করতে হবে।

আরও পড়ুন  সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

⚫ অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই
চূড়ান্ত বলে গণ্য হবে।

আগামী ৩০ মে’র মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিসে (ইসলাম এস্টেট, ৫৫/১ পুরান পল্টন, তৃতীয় তলা, ঢাকা-১০০০) পৌঁছাতে হবে।

-সংবাদ বিজ্ঞপ্তি

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ