Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বঙ্গভবনে সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশপাশি বাংলাদেশের সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন।

সামুদ্রিক এলাকায় সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমির সম্ভাবনা খুবই উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প নেই।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে ব্লু-ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে নিরলস প্রয়াস চালাতে হবে।

রাষ্ট্রপতি আশা করেন আগামীতে নৌবাহিনী দেশ ও জনগণের স্বার্থে দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন  স্যাংশন দেওয়া দেশ থেকে বাংলাদেশ কিচ্ছু কিনবে না : শেখ হাসিনা

সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো: ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এম.নাসির/১১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ