শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মোখার তাণ্ডব থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রবল বেগে বঙ্গোপসাগর থেকে মিয়ানামার ও বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেকে বাঁচতে মিয়ানমারে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসছে হাজার হাজার মানুষ।

দেশটির সংবাদমাধ্যম `মিয়ানমার নাও’য়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগর উপকূলবর্তী আয়রাবতী অঞ্চলের লাবুত্তা ও মায়াউংমায়া শহর থেকে আশ্রয়কেন্দ্রের উদ্দেশে বাড়িঘর ছেড়েছে এমন মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (৯ মে) থেকেই মিয়ানমারের উপকূলীয় বিভিন্ন শহর ও গ্রাম থেকে অপেক্ষাকৃত উঁচু এলাকায় আশ্রয় নিতে আসছেন স্থানীয় বাসিন্দারা।

পুরো মিয়ানমার জুড়ে এই অবস্থা পরিলক্ষিত হলেও পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইন এবং তার সংলগ্ন আয়রাবতী অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় নেওয়ার হার সবচেয়ে বেশি দেখা গেছে।

আরও পড়ুন  মোখায় ঝুঁকিমুক্ত বাংলাদেশ, মূল আঘাত মিয়ানমারে

তবে সেনা নিয়ন্ত্রিত দেশটিতে বর্তমানে কত সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন, তার ধারণা এখনও পাওয়া যায়নি।

দেশটির উপকূলীয় অঞ্চলগুলোতে আশ্রয়কেন্দ্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশ কম। তাই বাড়িঘর ছেড়ে আসা মানুষের অনেকেই আশ্রয় নিয়েছেন শহরের বিভিন্ন স্কুল, বৌদ্ধ মঠ ও আত্মীয়দের বাড়িতে।
সূত্র: মিয়ানমার নাও

এম.নাসির/১৪

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ