বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ভারতের পদুচেরির ইয়ানাম উপকূল দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে। গতি বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বুধবার ভোররাত দুইটা থেকে চারটার মধ্যে ঝড়টি উপকূল অতিক্রম শুরু করে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড় অর্ণব: কোথায় কী প্রভাব

ঝড়ের অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। আবহাওয়া বিভাগের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানান, দুর্যোগ মোকাবিলায় রাজ্যে ২ হাজার ১৯৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের বন্দরগুলোকেও সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন  লোহিত সাগরে প্রমোদতরি ডুবে বিদেশিসহ নিখোঁজ ১৭

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Contributers2020 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ