
নিজস্ব প্রতিনিধি
অবৈধভাবে সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় ১০ দিনের ব্যবধানে আবারো ঘটলো বিস্ফোরণের ঘটনা। এতে ঘটনাস্থলে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়ায় তেঁতুলতলা এলাকার বিল্লালের অবৈধ কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
দগ্ধরা হলেন বিল্লাল হোসেন (৩০), শরিফুল ইসলাম (২৫), নুরনবী (২৮), মাহলাম (২৬) ও সোহাগ (৯)। এদের মধ্যে বিল্লাল কারখানা মালিক ও বাকীরা কর্মচারী। আর শিশু সোহাগ কর্মচারী শরিফুলের ছেলে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তদন্ত করা দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এম.নাসির/১৩



