
আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর তামাউলিপাস প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
রোববার (১৪) রাতে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানের মহাসড়কে একটি ট্রাক্টর ট্রেইলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়।
তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার থেকে আধা ঘণ্টার দূরত্বে দুটি গাড়ি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
তবে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌছে ট্রেইলার বহনকারী ট্রাকটিকে দেখতে পায়নি। তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে নাকি দুর্ঘটনায় সেও মারা গেছে তা তদন্তকারীরা নিশ্চিত নয়।
এম.নাসির/১৫



