Friday, September 18, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মার্কেন্টাইল ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক

মার্কেন্টাইল ব্যাংকে বিএসিপিএস, বিইএফটিএন এবং আরটিজিএস পরিচালনা পদ্ধতি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করা হয়।

কোর্সটির উদ্বোধন করেন ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল। এসময় তিনি ক্লিয়ারিং প্রক্রিয়ার খুঁটিনাটি যথাযথভাবে জেনে নির্ভুলভাবে লেনদেন সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।

জাভেদ তারিকের সঞ্চালনায় কর্মশালায় ব্যাংকের ঢাকা এরিয়ার বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য এবং ব্যাংকের সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের কর্মকর্তাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লিয়ারিং বিভাগের প্রধান মোঃ আলমাস উদ্দিন আহমেদ।

আরও পড়ুন  মেঘনা-সিটি-পিএইচপি গ্রুপের কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ