Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মেঘনা-সিটি-পিএইচপি গ্রুপের কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ

মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের অধীনে থাকা শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে গ্রুপ তিনটির মালিকদের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। সোমবার (৭ অক্টোবর) বিএসইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে মঙ্গলবার (৮ অক্টোবর) বিএসইসি থেকে জানানো হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান এবং পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন।

বিএসইসির পক্ষে বৈঠকে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ব্যাংকে পড়ে থাকা তহবিলে, ভারতীয় বন্ড কিনছে রাশিয়া

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ