Saturday, August 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সাংবাদিকরা চাইলেই এফডিসিতে প্রবেশ করতে পারবেন না !

বিনোদন প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশে ‘নতুন শর্ত’ দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে ক্যামেরা নিয়ে চাইলেই সেখানে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা। অনুমতি পেলেই পাস নিয়ে ভেতরে যাওয়ার সুযোগ মিলবে তাদের।

মঙ্গলবার বিএফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. ঈশান আলী রাজা বাঙালী স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করপোরেশনের সিটিজেন চার্টার বাস্তবায়নের লক্ষ্যে সেবা সহজিকরণ সংক্রান্ত বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত সভায় নিম্নোক্ত সিন্ধান্ত গৃহীত হয়েছে।

ক) যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণের আবেদন ফি ২৫০ টাকার বদলে ৩০০ টাকা করা হয়েছে।

খ) সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে, অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে।

আরও পড়ুন  রায়হান রাফীর সিনেমায় জিৎ, যা বললেন পরিচালক

গ) নিরাপত্তা সংক্রান্ত সার্বক্ষণিক সেবার ক্ষেত্রে, বিএফডিসিতে প্রবেশের সময় পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে গেট পাস ইস্যুর মাধ্যমে অধিক নিরাপত্তা জোরদার করতে হবে।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ