Thursday, September 17, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে টিকটিক নিষিদ্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো অঙ্গরাজ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হতে যাচ্ছে। দেশটির মন্টানা অঙ্গরাজ্যে চীনা মালিকানাধীন এই প্ল্যাটফর্ম নিষিদ্ধ হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে রাজ্যের এ বাসিন্দারা ব্যক্তিগত ডিভাইসে টিকটক ব্যবহার করতে পারবেন না।

বুধবার মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট টিকটক নিষিদ্ধ করার আইনে স্বাক্ষর করেছেন। ২০২৪ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এ আইন কার্যকর হতে পারে।

নতুন এ আইনে বলা হয়েছে, এ অঙ্গরাজ্যের সীমানায় অবস্থানকারী কেউ টিকটক ব্যবহার করতে পারবেন না। কেউ এ আইন অমান্য করলে প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে।

এ ছাড়া অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে তাদের অ্যাপস্টোর থেকে টিকটক সরিয়ে নিতে হবে। এটি অমান্য করলে তাদেরও জরিমানা দিতে হবে।

আরও পড়ুন  জেন-জিদের নজর কাড়তে নকশায় পরিবর্তন আনছে ফেসবুক

এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে যেতে পারে বলে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়। এ নিয়ে পুরো বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার তদন্তের মুখে পড়েছে টিকটক।

মার্কিন রিপাবলিকান দল থেকে নির্বাচিত গভর্নর জিয়ানফোর্তে আইন প্রণেতাদের বলেন, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নজরদারির কবল থেকে মন্টানার নাগরিকদের রক্ষা কল্পে এর চেয়েও বিস্তৃত নিষেধাজ্ঞা আমাদের যৌথ অগ্রাধিকারে সহায়ক হবে।

এদিকে টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, মন্টনার লাখ লাখ নাগরিক এ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মন্টানার বাসিন্দাদের আমরা নিশ্চিত করতে চাই তারা নিজেদের প্রকাশ করতে, জীবিকা নির্বাহে ও বিভিন্ন কমিউনিটি খোঁজার উদ্দেশ্যে এটি ব্যবহার চালিয়ে যেতে পারেন।

টিকটক এ আইনকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে।

আরও পড়ুন  এআই দিয়ে তৈরি নকল ছবি শনাক্ত করবে গুগল

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ