মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জেন-জিদের নজর কাড়তে নকশায় পরিবর্তন আনছে ফেসবুক

ফেসবুককে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এ উদ্যোগের আওতায় জেন-জি বা জেনারেশন জেড প্রজন্ম নামে পরিচিত ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর জন্ম নেওয়া ব্যবহারকারীদের জন্য ফেসবুকের ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত ফেসবুক আইআরএল পপআপ ইভেন্টে ইউআই পরিবর্তনের বিষয়ে মেটা জানিয়েছে, তরুণেরা ফেসবুকের নির্দিষ্ট কিছু সুবিধা যেমন ফেসবুক গ্রুপ ও মার্কেটপ্লেস বেশি ব্যবহার করেন। ফলে নতুন নকশায় এসব সুবিধা প্রাধান্য পাবে। ফেসবুকের নতুন নকশায় যেসব পরিবর্তন আসবে, সেগুলো দেখে নেওয়া যাক।

লোকাল ট্যাব

ফেসবুকে লোকাল নামে নতুন একটি ট্যাব যুক্ত করা হবে। এটি ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা হোম ও ভিডিও ট্যাবের পাশে দেখা যাবে। লোকাল ট্যাবটিতে ট্যাপ করে সহজেই মার্কেটপ্লেস, গ্রুপ ও ইভেন্টের সব তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা। নতুন ট্যাবটি প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি শহরে বসবাসকারীরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন  হাসিনা-রেহানাদের ৪ বাগানবাড়ি, আছে ডুপ্লেক্স ভবন, শানবাঁধানো ঘাট, পুকুর

লোকাল ট্যাবে সোয়াইপেবল বিভাগ

লোকাল ট্যাবে ফেসবুক ফিডে একটি সোয়াইপেবল বিভাগ যুক্ত করা হবে। বিভাগটিতে সোয়াইপ করে স্থানীয় বিভিন্ন ফেসবুক গ্রুপ, ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটপ্লেসের তথ্য ও পোস্ট দেখা যাবে।

এক্সপ্লোর

ফেসবুকে এক্সপ্লোর নামে একটি বিভাগ যুক্ত করা হবে। ইনস্টাগ্রাম ও টিকটকের নকশার আদলে তৈরি বিভাগটিতে ‘ফর ইউ’ ও ‘নিয়ারবাই’ নামের দুটি অপশন থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই ফর ইউ অপশনে সুপারিশ করা এবং নিয়ারবাই অপশনে অন্যান্য কনটেন্ট বা আধেয় দেখতে পারবেন।

হালনাগাদ ভিডিও ট্যাব

ভিডিও ট্যাবও হালনাগাদ করা হবে ফেসবুকে। নতুন ভিডিও ট্যাবটিতে ক্লিক করে বর্তমানের মতো পর্দাজুড়ে ভিডিও প্লেয়ার ব্যবহারের পাশাপাশি নতুন ভিডিও খুঁজে পাওয়া যাবে।

আরও পড়ুন  সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

ফেসবুক গ্রুপ ও ইভেন্ট হালনাগাদ

ফেসবুক ইভেন্টে হালনাগাদের ফলে ব্যবহারকারীরা তার আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আসন্ন বিভিন্ন ইভেন্টের সারসংক্ষেপ দেখতে পারবেন। শুধু তা-ই নয়, ফেসবুক ইভেন্টে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও আমন্ত্রণ জানানো যাবে। এ ছাড়া ফেসবুক গ্রুপে যুক্ত করা হবে ‘গ্রুপ এআই’ চ্যাটবট। চ্যাটবটটি কাজে লাগিয়ে নির্দিষ্ট গ্রুপের সদস্যরা সহজেই নিজেদের গ্রুপ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ