Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চার দিন তিনি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন।

প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি আজ বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছান। সেখানে গত চার দিন ডব্লিউইএফ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি। ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন।

আরও পড়ুন  ‘উন্নয়নের অংশীদার, প্রবাসীরাও দাবিদার’ শ্লোগানে রিয়াদে প্রবাস মেলা’র ১১ বর্ষে পদার্পণ ‍উদযাপন

তিনি চার জন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম, ৮টি মিডিয়া ইনগেজমেন্ট এবং আরও দু’টি অন্য অনুষ্ঠানে অংশ নেন।

সূত্র: বাসস

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ