Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

আওয়ামী লীগ ফিরলে পাটক্ষেতে ঘুমাতে হবে : শহিদুল ইসলাম বাবুল

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। মাত্র ৬ মাস পার হলো না, সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন? আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বিএনপির নেতাকর্মীদের পাটক্ষেতে ঘুমাতে হবে।’

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আওয়ামী লীগের লোক সাথে নিয়ে বিএনপির সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। দল ভারী করা হচ্ছে, এটা কোনো রাজনীতি হলো। এটা কেউ দয়া করে করবেন না।’

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ঠিকই, তবে নানা ষড়যন্ত্র এখনো চলছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। ভোটের জন্য যদি রাজপথে ডাক আসে, তাহলে আবার রাজপথে নামতে হবে।’

আরও পড়ুন  পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলা শুনানি আজ

তিনি আরো বলেন, ‘আগামীতে যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। গত ১৭ বছরের দুঃশাসন আমরা ভুলি নাই।

আমরা হাসিনার সাথে চোখে চোখ রেখে কথা বলেছি। অনেক অন্যায়-অত্যাচার সহ্য করেছি তার পরও হাসিনার শাসন আমরা মেনে নিইনি। আগামী দিনের যেকোনো লড়াইয়ে আমরা প্রস্তুত আছি। মানুষের শান্তির জন্য জাতীয়তাবাদী দল যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত।’

নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী ভুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি বিলাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

আরও পড়ুন  যখন মনে হয় কথা বলা দরকার, কথা বলি: বাঁধন

 

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ