Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

গুলিস্তানে হামলার পরিকল্পনার অভিযোগে আ. লীগ নেতা আটক

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে হামলার পরিকল্পনার অভিযোগে জনতার হাতে আটক হয়েছেন দলটির এক নেতা। প্রাথমিকভাবে আটক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

গতকাল শনিবার সন্ধ্যায় তাকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। তবে তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানান, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের ‘এ’ টিমের সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। ১০ নভেম্বর ঘিরে তারা হামলার পরিকল্পনা করছিল।

তারা আরও বলেন, আ.লীগের ওই নেতাকে আটকের পর তিনি দুই তিন লাখ টাকা বিনিময়ে তাকে ছেড়ে দিতে বলেন।

অন্য আরেক যুবক বলেন, আ. লীগের ওই নেতা ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক-ফখরুল-খসরুকে নিমন্ত্রণ

তবে আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী স্বীকার করলেও তিনি জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আজ রবিবার রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। গতকাল শনিবার থেকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে কর্মসূচি সংক্রান্ত একাধিক পোস্ট দেওয়া হয়েছে। এর পাশাপাশি অসংখ্য পোস্টারও শেয়ার করা হয়েছে।

(সুত্রঃ আমাদের সময়)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ