Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ফোন চুরি হলেও ডেটা সুরক্ষার ফিচার চালু

ফোন চুরি হলেও ডেটা সুরক্ষায় নতুন ফিচার চালু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। অ্যান্ড্রয়েড ফিফটিন অপারেটিং সিস্টেমের জন্য তাদের ঘোষিত চুরি যাওয়া ফোনের ডেটা সুরক্ষার তিনটি ফিচার হচ্ছে- ‘থেফট ডিটেকশন লক’, ‘অফলাইন ডিভাইস লক’ ও ‘রিমোট লক’। চোরের কাছে ফোনগুলো দ্রুত অকার্যকর হয়ে যাবে, এমনভাবে এসব ফিচারের ডিজাইন করা হয়েছে।  চোররা ডিভাইসের কোনো সংবেদনশীল তথ্যে অ্যাকসেস করতে পারবে না।এর আগে গুগল স্মার্টফোনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এসব নতুন নিরাপত্তা ফিচার ‘গুগল আই/ও ২০২৪’ সম্মেলনে ঘোষণা করেছিল।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অ্যান্ড্রয়েড-বিষয়ক রিপোর্টার মিশাল রহমানের এক পোস্টের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, ‘শাওমি ফোরটিন-টি প্রো’ ফোনে প্রথম দুটি টুল পপ-আপ হয়েছে। এ ছাড়া কিছু পিক্সেল ব্যবহারকারীর ডিভাইসে রোল আউট হয়েছে রিমোট লক ফিচার।

আরও পড়ুন  স্যামসাং গুগলকে সরিয়ে বিং ব্যবহার করছে না

 

থেফট ডিটেকশন লকটি ফোন ছিনতাই হওয়ার মুহূর্ত শনাক্তে কাজ করবে। এটি এআই প্রযুক্তি ব্যবহার করে ফোন চুরি যাওয়ার মুহূর্ত শনাক্ত করার চেষ্টা করে এবং সে অনুযায়ী ফোন লক হয়ে যায়। গুগল দাবি করেছে, তাদের অ্যালগরিদম ফোন ধরে দৌড়ানো, সাইকেলে বা গাড়িতে করে দ্রুত দূরে চলে যাওয়ার মতো চুরির সঙ্গে সম্পর্কিত গতিবিধি শনাক্ত করতে পারে। চুরি শনাক্ত হলে ফোনের স্ক্রিন লক হয়ে যাবে।

 

ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও স্ক্রিন লক করা যায় ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারের মাধ্যমে। ফোন আনলক করার জন্য অথেনটিকেশনের প্রয়োজন হবে। চোর ফোন চুরি করে ডিভাইস দ্রুত অফলাইন করে দিলেও ডেটা সুরক্ষিত থাকবে।

 

যে ফোনে থেফট ডিটেকশন লক ফিচার চালু করা হয়নি, এমন ফোন চুরি হয়ে গেলে- সে ক্ষেত্রে কাজ করবে রিমোট লক ফিচার। এর মাধ্যমে কেবল ফোন নম্বর ও একটি নিরাপত্তা চ্যালেঞ্জ পার করে, দূর থেকে যেকোনো ডিভাইস দিয়ে চুরি যাওয়া ফোনের স্ক্রিন লক করতে পারবেন ব্যবহারকারী। এটি এমন পরিস্থিতি এড়ানোর জন্য নকশা করা হয়েছে, যেখানে ব্যবহারকারী ফোন হারিয়ে ফেলার পর ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারে প্রবেশ করতে গিয়ে নিজের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন বা জানেন না।

আরও পড়ুন  মালয়েশিয়ায় আইটেক্স প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ

(সুত্রঃ খবরের কাগজ)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ