Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মালয়েশিয়ায় আইটেক্স প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে, দুই দিনব্যাপী আন্তর্জাতিক নব আবিস্কার, উদ্ভাবন এবং প্রযুক্তি প্রদর্শনী বিষয়ক মেলা। বৃহস্পতিবার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে, বাংলাদেশের আইসিটি বিভাগের এটুআই প্রতিনিধি দল।

প্রতি বছর দেশ-বিদেশ থেকে বিভিন্ন খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের উদ্ভাবক, বিনিয়োগকারী, ভেঞ্চার ক্যাপিটাল, ম্যানুফ্যাকচারার, উদ্যোক্তা, সরবরাহকারী এবং নানান পেশার মানুষ ও প্রতিষ্ঠান এই মিলনমেলায় অংশগ্রহণ করে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার এবং বাংলাদেশ সরকারের এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) প্রতিনিধি দল আইটেক্স ২০২৩ পরিদর্শন করেন এবং বাংলাদেশ দলের পাঁচটি বুথের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করেন।

তিনি বাংলাদেশ দলের খবরাখবর নেন এবং দলের সফলতা কামনা করেন। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের প্রতিটি প্রজেক্টকে অপার সম্ভাবনাময় ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, ‘২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য আমাদের সরকারের যে অভিযাত্রা এরই মধ্যে শুরু হয়েছে, তাতে নতুন নানাবিধ প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা অনেক।’

আরও পড়ুন  মোখায় ঝুঁকিমুক্ত বাংলাদেশ, মূল আঘাত মিয়ানমারে

এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের সম্মানজনক বিজ্ঞান-প্রযুক্তি প্রতিযোগিতার এই আসর আইটেক্স ২০২৩ থেকে খুব ভালো কিছু অর্জন নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরতে পারবে বলেই অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও এটুআই খুবই আশাবাদী।

এবারের আইটেক্সে বাংলাদেশ থেকে বেসরকারি পাঁচটি উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান আমার পে, বাংলা ট্র্যাক, বাংলা ট্রেডার্স, ইগার্ডিয়ান এবং জাইন্যাক্স তাদের নিজ অর্থায়নে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। বৃহস্পতিবার ও শুক্রবার চলমান এই প্রতিযোগিতায় জুরি প্যানেলের মাধ্যমে সব প্রজেক্টের মধ্যে থেকে বিভিন্ন ক্যাটোগরিতে শ্রেষ্ঠ প্রজেক্টগুলোকে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পুরস্কারে ভূষিত করা হবে।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ