Saturday, September 12, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

এআই দিয়ে তৈরি নকল ছবি শনাক্ত করবে গুগল

বর্তমানে কিছু অপরাধী এআই প্রযুক্তি ব্যবহার করে নকল ছবি তৈরি করছে। এ ধরনের ছবি ব্যবহার করে মানুষকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আর্থিক প্রতারণার পাশাপাশি সামাজিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে অনেককেই। এ সমস্যা সমাধানে গুগলের সহযোগিতা নিচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড এবং ওয়েব ভার্সনে গুগলের রিভার্স ইমেজ সার্চ ফিচার পরীক্ষা করছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটে আসা ছবি বা ভিডিওর আসল উৎস শনাক্ত করতে পারবেন।

কিভাবে কাজ করবে ফিচারটি?
১. চ্যাট স্ক্রিনের ওপরের ডান দিকে থাকা নতুন থ্রি-ডট মেন্যু অপশনে ক্লিক করতে হবে।
২. যেকোনো ছবিতে ক্লিক করে গুগলে সার্চ অন দ্য ওয়েব অপশনে ট্যাপ করতে হবে।
৩. এরপর ছবি বা ভিডিওর প্রকৃত উৎস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আরও পড়ুন  বিএনপি-খেলাফত মজলিশের বৈঠকে যে আলোচনা হলো

এই ফিচার ব্যবহারকারীদের ভুয়া কন্টেন্ট শনাক্ত করতে সাহায্য করবে। নকল ছবি বা ভিডিও ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরি বন্ধে এটি কার্যকরী ভূমিকা রাখবে।

গুগলের এ উদ্যোগ ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যবহারকারীদের ভুয়া তথ্য থেকে রক্ষা করতে প্রযুক্তির এমন সঠিক ব্যবহার অপরিহার্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ