শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সৌদি আরবে গেছে হজের প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

রোববার (২১ মে) ভোররাত ৩টা ৩৫ মিনিটে ৪১৫ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট।

জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সৌদি আরবের স্থানীয় সময় রোববার সকাল সাড়ে সাতটায় ফ্লাইটটি জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বছর সবচেয়ে বেশি ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

আরও পড়ুন  ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চলতি মাসেই চালু হতে পারে

এর আগে, শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। কিন্তু হজের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সৌদি আরবে গিয়ে কোনো হজযাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়ার জন্য ২০০ সদস্যবিশিষ্ট একটি চিকিৎসক দল যাচ্ছে। চিকিৎসক দলে ১০২ জন চিকিৎসক, ৬৩ জন নার্স-ব্রাদার, ২১ জন ফার্মাসিস্ট ও ১৪ জন ওটি অ্যাসিসট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন। এ ছাড়া হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে যাবেন ২ হাজার ৭১৫ জন। সবমিলিয়ে এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজে যাবেন।

আরও পড়ুন  মক্কার এক হোটেলে আগুন, আট জনের মৃত্যু

এম.নাসির/২১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ