মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মহারাষ্ট্রে বাসের সাথে ট্রাকের ধাক্কায় নিহত ৭, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে বাসের সাথে ট্রাকের মুখোমুখি ধাক্কায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ১৩ জন।

মঙ্গলবার (২৩ মে) সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলার নাগপুর-পুনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে প্রচণ্ডবেগে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে সাতজন নিহত হয়। এছাড়া আরো ১৩ জন আহত হয়। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি ও ভিডিওতে যানবাহন দুটিকে দুমড়েমুচড়ে যেতে দেখা গেছে। ট্রাকটি একটি লজিস্টিক ফার্মের কাজে ব্যবহার করা হতো।

ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সাহায্য করছেন। আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি। সূত্র- এনডিটিভি

আরও পড়ুন  নারায়ণগঞ্জে একাধিক স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

এম.নাসির/২৩

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ