
জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের বোমা নিষ্ক্রিয়করণ দল পরে নিশ্চিত করে, বিস্ফোরণের কারণ ছিল একটি পুরনো মার্কিন বোমা, যা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান হামলার সময় মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এ ছাড়া দমকল বিভাগের মুখপাত্র জানান, তারা স্থানীয় সময় সকাল ৭টা ৫৯ মিনিটে বিমানবন্দর থেকে ফোন পায়। তাদের ধোঁয়া ওড়ার কথা জানানো হয়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে এর আগেও অনেক অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। যুদ্ধ শেষ হওয়ার ৭৯ বছরেরও বেশি সময় পরও জাপানের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমা পাওয়া যায়।



