Thursday, September 17, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৬০২ অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬০২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেকশন ২৫ তামান শ্রী মুদায় একটি সমন্বিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ১০৯১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর বৈধ কাগজপত্রহীন, ১৯ থেকে ৫৫ বছর বয়সী অন্তত ৬০২ (নারী-পুরুষ) অভিবাসীকে গ্রেফতার করা হয়। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা উল্লেখ করা হয়নি।গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক রয়েছেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩ এবং ব্যক্তি পাচারবিরোধী এবং অভিবাসী চোরাচালান আইন ২০০৭ এর অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন  সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ