মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

পূজার ছুটি একদিন বাড়ছে, আজই প্রজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজার ছুটি এবার একদিন বাড়ানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন।

 

আজই প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন,  

দুর্গাপূজার ছুটি এ বছর একদিন বাড়ানো হবে। এছাড়া শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় পূজার ছুটি হবে মোট চারদিন।

 

শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার (৯ অক্টোবর) থেকে সেই হিসেবে দশমী হচ্ছে আগামী রোববার (১৩ অক্টোবর)। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এজন্য রোববারও সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজার ছুটি থাকছে ৪ দিন। 
 
 
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, 
 
দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবার সঙ্গে আছে। সনাতন ধর্মাবলম্বীদের ওপর বিভিন্ন সময় হামলা, পুনর্বাসন না করাসহ বিভিন্ন দাবি ছিল। এরমধ্যে দুটো দাবি বিবেচনা করা হয়েছে। 
তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানের পরে যত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে, সেসব ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা পাঠানো হবে।
আরও পড়ুন  বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের কার্যক্রম শুরু

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ