বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ চান না সারজিস-হাসনাত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে সংলাপে এখনো আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে (জাপা)। জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি না তা জানা না গেলেও প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৭ অক্টোবর) মধ্যরাতে নিজ নিজ ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই দুই সমন্বয়ক।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে?’

প্রায় একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবো।’

আরও পড়ুন  ফ্যাসিবাদ আবারও ফিরে আসার ষড়যন্ত্র করছে : টুকু

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ