বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠকের অভিযোগ, প্রমাণের চ্যালেঞ্জ জামায়াতের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন। জবাবে জামায়াত অভিযোগটিকে অসত্য উল্লেখ করে তা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

মিয়া গোলাম পরওয়ার প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যাঁরা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাঁদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে দলের সন্দেহ রয়েছে। জামায়াত নিয়মতান্ত্রিক পন্থায় রাজনীতি করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।

বিবৃতিতে দাবি করা হয়, দলের সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে খবর প্রকাশ করা হচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।

আরও পড়ুন  সেইফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন : কাদের

আরও পড়ুন: কৃষকের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি, প্রশ্ন উঠেছে

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Subarashitours / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ