বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৬ সালের ২৮ অক্টোবর কাদের দুর্বলতায় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ দিনভর তাণ্ডব চালানোর সুযোগ পেয়েছিল—সে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ‘২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি নিয়ে যা বললেন জামায়াত আমির
শফিকুর রহমান বলেন, তখন চারদলীয় সরকার ক্ষমতায় ছিল। সারা দিন, মাগরিবের আগপর্যন্ত তাণ্ডব চালানোর সুযোগ কীভাবে তৈরি হলো? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই নির্মম হত্যাকাণ্ড হলো, অথচ কেউ বাধা দিল না কেন? এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র ছিল কি না, সেটি জাতির বড় প্রশ্ন বলে মন্তব্য করেন তিনি।
২০০৬ সালের ওই দিনে পল্টনে সংঘর্ষে কয়েকজন নিহত হন। দিনটিকে প্রতিবছর ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ হিসেবে পালন করে জামায়াত।
আরও পড়ুন: কৃষকের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি, প্রশ্ন উঠেছে
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Ifteebd10 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


